1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

রক্তস্নাত বিজয়ের প্রথম প্রহর; বীর শহিদদের স্মরণে জেলা পরিষদ চট্টগ্রামের পুষ্পার্ঘ্য অর্পণ

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
আনিছুর রহমান, নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:
​চট্টগ্রাম: বিজয়ের ৫৪ বছর পূর্ণ হলো আজ। ঐতিহাসিক এই ক্ষণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও মমতায় সিক্ত হলো চট্টগ্রামের কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জেলা পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।
​শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।
​পুষ্পার্ঘ্য অর্পণের পর এক আবেগঘন পরিবেশে শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত, সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম, তাফহীম কবির চৌধুরী, মোহাম্মদ মিজানুর রহমান, রুবেল দাশসহ জেলা পরিষদের অন্যান্য সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
​স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, বীর শহিদদের এই ঋণ কোনোদিনই শোধ হওয়ার নয়। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলা পরিষদ চট্টগ্রাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট