1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

এনসিপিতে পদত্যাগের হিড়িক

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্তের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। এ পর্যন্ত দলটি থেকে মোট ১৭ জন নেতা পদত্যাগ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সামনে আরও কয়েকজন নেতার পদত্যাগের সম্ভাবনা রয়েছে।

জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণার পর প্রথমেই পদত্যাগ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, আলোচিত চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। এরপর ধারাবাহিকভাবে বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় পর্যায়ের মোট ১৭ জন নেতা দল ছাড়েন।

 

সর্বশেষ আজ পদত্যাগ করেছেন দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।

 

পদত্যাগপত্রে তারা অভিযোগ করেন- নতুন বন্দোবস্তের কথা বললেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাস্তবে পুরোনো উপনিবেশিক ব্যবস্থার অংশীজনদের সঙ্গে আপস করেছে।

মুশফিক উস সালেহীন জানান, দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব রয়েছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই এবং নতুন জোটসঙ্গীদের রাজনৈতিক চরিত্র বিবেচনায় নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

 

পদত্যাগের তালিকায় আরও রয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিনসহ মোট ১৭ জন কেন্দ্রীয় নেতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট