1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই যশোরে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার পর ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দুটি ড্রোন আঘাত হানার ঘটনা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, হামলায় সামান্য আগুন লাগলেও ভবনের কিছু অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

 

হামলার সঙ্গে নিরাপত্তার উদ্বেগ বিবেচনা করে আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো তার ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়ে যান। তিনি সঙ্গে নিয়েছেন গার্লফ্রেন্ড জর্জিনা এবং তাদের পাঁচ সন্তানকে।

এদিকে এএফসি জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট জোনের রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো আপাতত হচ্ছে না। একই সঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি পরে ঘোষণা করা হবে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচ রয়েছে। সেটিও অনিশ্চয়তায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট