1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ঈদগাঁওতে ভরা মৌসুমে সবজির দাম কমলো, খুশি ক্রেতারা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওতে শীতকালীন সবুজ সবজির দাম কমায় খুশি সাধারণ ক্রেতারা। ভরা মৌসুমেও বাজারে গিয়ে নিম্ন আয়ের লোকজন ইচ্ছেমত কেনাকাটা করছে বিভিন্ন জাতের সবজি।

উপজেলার ঈদগাঁও বাজার,ফকিরা বাজার, সহ গ্রামীন বাজার ঘুরে দেখা যায়- ফুলকপি ৩০/৩৫ টাকা, বাঁধাকপি ২৫/৩০ টাকা,শিম ৫০/৬০ টাকা কেজি,মুলা ১৫/ ২০ টাকা কেজি,কাঁচা মরিচ ৫০/৬০ টাকা, শসা ৬০ টাকা কেজি,ধনিয়াপাতা ১০ টাকা (পরিমান মত),বেগুন ৩০/ ৪০ টাকা কেজি, আলু ২৫/৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

সবজি বিক্রেতা জানান, যখন যে দরে কেনা, তখন সে দর থেকে ৫/১০ টাকা লাভে বিক্রি করা হয় সবজি। ক্রেতারাও কিনছেন।

শনিবার বাজার ঘুরে দেখা যায়, ঈদগাঁও বাস স্টেশন থেকে ঈদগাহ হাইস্কুল গেইট পযন্ত ডিসি সড়কের দুইপাশে বিভিন্ন পাড়া-মহল্লার ফসলী মাঠ থেকে তুলে এনে বিক্রি করা হচ্ছে তাজা শাক-সবজি। সবজির মধ্য রয়েছেন

আলু,টমেটো,বেন্ডি,শীম,বেগুন,ফুলকপি,বাঁধা কপি,মূলা,গাজর,শসা ও ধনেপাতাসহ হরেক রকমের সবজি। অনেকেই তরতাজা সবজি দেখে লোভও সামলাতে পারছেনা কোনভাবে

সবজি কিনতে আসা কয়েক ব্যাক্তি জানান, এ বছর সবজির দাম অস্বাভাবিকভাবে হারে উঠানামা করছে। বিগত দুয়েক সপ্তাহ পূর্বেও সবজির দাম কিনতে হয়েছিলো দ্বিগুন। এখন সে তুলনায় অনেকটা কমেছে। নিন্ম ও মধ্য বিত্ত পরিবারের লোকজন মাছ মাংস কেনার ক্রয়ক্ষমতা না থাকলেও কিনতে পারছে নানা জাতের সবজি। অন্তত অল্প টাকায় হলেও ব্যাগ ভর্তি শুধু সবজি কিনছেন।

তাহের নামের এক রিকশা চালক জানালেন, বেশ কিছুদিন আগেও মাছ আর মাংসের পাশা পাশি সবজির দামও বেশি ছিল। বতমানে সবজি কেনাকাটার সাধ্যের মধ্য চলে এসেছে তার জন্য সাধারণ মানুষ অনেকটাই খুশি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট