1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

 

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

 

কুমিল্লা সদর পাঁচথুবী বিষ্ণপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ জসিম উদ্দিন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউপির বিষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামি মো: জসিম (৪০) সদর উপজেলার পাঁচথুবী ইউপির বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার পাঁচথুবী ইউপির বিষ্ণপুর বাংলাদেশ-ভারত সীমান্তের অদূরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি ফোর্স সন্ত্রাসী জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক প্রযুক্তির ৭.৬৫ এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭টি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রটি ব্যবহারের পরিকল্পনা ছিল। যারা নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র সংগ্রহ করছে তাদেরকে গোয়েন্দা নজরদারি আওতায় আনা হচ্ছে। কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট