1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

হবিগঞ্জ বিজিবি অভিযানে ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে


স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:


‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় আঠারো লাখ টাকার মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে।


‎বিজিবি সূত্র জানায়, গত (৩জানুয়ারি) সীমান্ত থেকে আনুমানিক তিন কিলোমিটার ভেতরে চুনারুঘাট-সাতছড়ি সড়কের তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়া টহলদলটি রাত আনুমানিক তিনটার দিকে একটি বালুভর্তি ট্রাক লক্ষ্য করে। ট্রাকটি থামানোর সংকেত দিলে তল্লাশী চালিয়ে বালি ভর্তি ট্রাকের মধ্যে বিশেষভাবে লুকানো ভারতীয় জিরা জব্দ করা সম্ভব হয়।

‎জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য আঠারো লাখ টাকা। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

‎এছাড়া, চোরাচালানে জড়িত চক্র শনাক্ত ও গ্রেফতারের জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে সহযোগিতা করার আহবান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট