1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

লালমনিরহাটে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাট সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যলায় হামার বাড়ি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকের নিকট লালমনিরহাটের উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। এবং জেলার উন্নয়নে সাংবাদিকদের নিকট নানারকম পরামর্শ শোনেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা লালমনিরহাটের উন্নয়নকল্পে কি প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন। এ মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট