1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

জেগে উঠেছে ঈদগাঁও বাজারস্থ স্বাস্থ্য কেন্দ্রটি..

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও:

 

ব্যস্তবহুল বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পূর্ণাঙ্গ হাসপাতালে রুপ নিচ্ছে। বর্তমানে ৩জন এমবিবি এস ডাক্তার, একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ডিপ্লোমাধারী মহিলাসহ ৫জন নিয়মিত চিকিৎসা দিচ্ছে। এখন আর অতীতের মত রোগীদের লাইনে ভীড় দেখা যায়না। এমন তথ্য অনেকে অজানা বলে মন্তব্য করেন স্থানীয়রা।

 

জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ডাক্তার নিয়ে রোগীদের ভোগান্তি চরম পর্যায়ে চলমান অবস্থায় সুবর্ণ সুযোগ এসেছে। ৫/৬শ টাকা ভিজিটে দীর্ঘসময় ব্যয় করে প্রাইভেটে তেমন ডাক্তার দেখাতে হবেনা। হাসপাতাল নামে খ্যাত স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে জেগে উঠেছে। যেন এ এলাকার রোগীদের জন্য এক আশির্বাদ। সকাল ৯টা থেকে দুপুর আডাইটা পযন্ত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তারগণ।

 

স্বাস্থ্য কেন্দ্রে ভেতরে ডা: রোকসানা আফাজ, ডা: আরিফুল ইসলাম,ডা: সুপ্রিয়া দাশ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: ছাদেকুর রহমান ও মিডওয়াইফ প্রিয়াংকা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

বিগত সময়ে মাত্র কজন ডাক্তার দিয়ে চলতো চিকিৎসা সেবা কার্যক্রম। এখন ফ্রি সেবা নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীর ও রোগী দের ধারণা।

স্থানীয় কজন জানালেন বতমানেই স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা সেবা ভাল হয়েছে। রোগীরা সুচিকিৎসা পাচ্ছেন নিরবিচ্ছিন্ন ভাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট