1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা- ৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন,এবার নির্বাচনে ভোটকেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে।

 

ভোট তাদের বিরুদ্ধে দিবেন- যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দিব।
ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিরাল্লা এলাকায় মঙ্গলবার এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, এবার আমরা টাকার কাছে বিক্রি হব না। যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। নেতা একদিন ভোটারদের পিছনে ঘুরে ১ হাজার টাকা নিয়ে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে নেতার পিছনে।মঙ্গলবার দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত আব্দুল্লাহ। এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট