1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

 

ঈদগাঁও বাজারের যানজট নিরসন, বাসস্টেশন ভিত্তিক বাস টার্মিনাল তৈরি, বিভিন্ন দোকানের সামনে ফুটপাতে মালামাল বিক্রি,বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালুকরণ, বাজারে পুলিশি নজরদারি বৃদ্ধিকরণ,এলাকার সামগ্রিক পরিবেশ সুরক্ষাসহ নানা দাবি তুলেন ঈদগাঁওতে কর্মরত সাংবাদিক বৃন্দ। ১৭ জানুয়ারি (শনিবার) বিকেলে ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের এক সভায় এসব দাবি উত্থাপন করা হয়।

সংগঠনের সভাপতি মো: রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন,সহ সভাপতি হাফেজ তৈয়ব জালাল, যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক বদিরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন পিন্টু ও সদস্য গিয়াস উদ্দিন।

এতে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ, তা বাস্তবায়নে করণীয় নির্ধারণ, অনলাইন প্রেস ক্লাবের অফিস স্থাপন এবং নতুন সদস্য ভর্তির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন সদস্য যাচাই-বাছাই সাপেক্ষে প্রতিবেদন ও সুপারিশ প্রদানের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ১/হাফেজ তৈয়ব জালাল ২/এম আবু হেনা সাগর ৩/নাসির উদ্দিন পিন্টু।
এছাড়া অফিসের সম্ভাব্য স্থান নির্বাচন, নির্ধারণ কল্পে ৩ সদস্য বিশিষ্ট অপর একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১/ শেফাইল উদ্দিন ২/ হাফেজ তৈয়ব জালাল ৩/বশিরুজ্জামান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট