1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে অবৈধভাবে অকটেন-ডিজেল বিক্রি ও মজুত। গোপালগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। চৈত্রের খরতাপে জনজীবন বিপর্যস্ত, স্বস্তির খোঁজে আখের রস ও তরমুজে দোকানে ভিড় আশুলিয়ায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব ১০ মাস পর দায়িত্বে ফিরলেন ফুলছড়ির তিন ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান নিজে ঢাকা- মাওয়া মহাসড়কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত আক্তার-রিপন চক্র ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে বনায়ন উদ্যোগ, অংশ নিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

আশুলিয়ায় জামগড়া গোডাউনসহ একাধিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

ঢাকা সাভারের আশুলিয়া জামগড়া মোল্লা বাজার এলাকায় তাঁতি দল নেতা আফছার আলীর ভাঙারির মালামালের গোডাউনসহ একাধিক প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে ইয়ারপুর ইউনিয়নর ১নং ওয়ার্ডের জামগড়া মোল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সহযোগী সংগঠন তাঁতি দলের নেতা আফছার আলীর গোডাউন ও আশপাশের কয়েকটি কাঠের ফার্নিচারের দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার বিষয়ে আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া জানান, আগের রাতেই তার বাসার পাশের এলাকায় গুলির ঘটনা ঘটে। তার দাবি, একই দুর্বৃত্তচক্র আফছার আলীর গোডাউনে আগুন দিয়েছে। তিনি বলেন, “আফছার আমাদের সঙ্গে তাঁতি দল করে। তার তিল তিল করে গড়া সঞ্চয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, আগুনে গোডাউনের ভেতরে থাকা ভাঙারির মালামালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট