1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে অবৈধভাবে অকটেন-ডিজেল বিক্রি ও মজুত। গোপালগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। চৈত্রের খরতাপে জনজীবন বিপর্যস্ত, স্বস্তির খোঁজে আখের রস ও তরমুজে দোকানে ভিড় আশুলিয়ায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব ১০ মাস পর দায়িত্বে ফিরলেন ফুলছড়ির তিন ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান নিজে ঢাকা- মাওয়া মহাসড়কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত আক্তার-রিপন চক্র ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে বনায়ন উদ্যোগ, অংশ নিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

রাজনৈতিক প্রভাব নয়, আইনের ভিত্তিতে চলবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, নতুন সরকারের মূলনীতি হবে আইনের শাসন। দলীয় প্রভাব, রাজনৈতিক ক্ষমতা বা জোরজবরদস্তির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ থাকবে না—এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের যাত্রা শুরু হওয়াকে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। ভাষণের শুরুতে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীকে অভিনন্দন জানান

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুঃসময় পেরিয়ে এখন দেশে মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে। ধর্ম, বর্ণ, দল বা মতের ভেদাভেদ নয়—মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ পাহাড় ও সমতলের সকল নাগরিকের জন্য সমান নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এই দেশ সবার—প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে একটি চ্যালেঞ্জপূর্ণ প্রেক্ষাপটে—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ের দুর্নীতি, দুঃশাসন এবং অব্যবস্থাপনার কারণে অর্থনীতি দুর্বল ও প্রশাসনিক কাঠামো ভঙ্গুর হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। এই প্রেক্ষাপটে সরকারের প্রথম অগ্রাধিকার হবে জননিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।

তিনি জানান, দেশে জুয়া ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কঠোর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারিত আইন ও বিধিবিধানের আওতায় পরিচালিত হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক প্রভাব বা ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না।

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত নির্দেশনা —এ কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট