1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে অবৈধভাবে অকটেন-ডিজেল বিক্রি ও মজুত। গোপালগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। চৈত্রের খরতাপে জনজীবন বিপর্যস্ত, স্বস্তির খোঁজে আখের রস ও তরমুজে দোকানে ভিড় আশুলিয়ায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব ১০ মাস পর দায়িত্বে ফিরলেন ফুলছড়ির তিন ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান নিজে ঢাকা- মাওয়া মহাসড়কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত আক্তার-রিপন চক্র ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে বনায়ন উদ্যোগ, অংশ নিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

শ্বশুরবাড়ির নির্যাতনের কারণে দুই মাসের অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে সাভারে দুই মাসের অন্তঃসত্তা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের কঠোর শাস্তি দাবী করেছেন নিহতের পরিবার। আত্মহত্যা করা ওই গৃহবধূর নাম নদীয়া আক্তার (২৫), তিনি সাভারের মধ্যপাড়া এলাকার নয়ন ইসলাম শুভর স্ত্রী ছিলেন।

নিহতের পরিবার জানায়, গতকাল যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে তার স্বামীর বাড়িতে তার স্বামী সহ বেশ কয়েকজন মারধর করে নির্যাতন করেন। পরে খবর পেয়ে ঐ গৃহবধূর পরিবার গতকাল বিকেলেই তাকে উদ্ধার করে বাবার বাড়ি বিরুলিয়ার সামাইর এলাকায় নিয়ে যান। পরে আজ আবারও মোবাইল ফোনে হুমকি ধামকি ও গালিগালাজ করলে ওই গৃহবধূ বাবার বাড়িতে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেন।

পরে খবর পেয়ে সন্ধ্যায় নিয়তের লাশ সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ।

এঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন, ওই গৃহবধুর পরিবারের অভিযোগের ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট