1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের মোক্ষম জবাব শুরু, এক হামলাতেই নিহত ৯ ফের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার পরিকল্পনা ইরানের নেই: পররাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত রাজধানীতে রুমমেটকে হত্যা করে লাশ টুকরো, সাভারে নদীতে মিললো কোমরের নিচের অংশ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিজিএমইএ ভবনের সামনে শ্রমিক বিক্ষোভ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার। সেন্টমার্টিন গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ১৫ মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ ১৫৩ জন উদ্ধার।

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। অন্য দুজনের একজন নেপালি এবং একজন পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে ইরান ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন নিক্ষেপ করেছে। যুদ্ধের দ্বিতীয় দিনের সকাল পর্যন্ত অন্তত ২০টি মিসাইল ছোড়া হয়, যার মধ্যে আটটি সমুদ্রে গিয়ে পড়ে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ক্রুজ মিসাইল এবং ৩১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কিন্তু ২১টি ড্রোন বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে।

অপরদিকে ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে দেশটি। আর বাকি ১৩টি সমুদ্রে পড়েছে। যার অর্থ আমিরাতে ইরানের কোনো মিসাইল সরাসরি আঘাত হানেনি বলে দাবি তাদের।

এসব হামলায় মোট তিনজন নিহত হয়েছেন। যারমধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন ইরানি বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৮ জন। আহতদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন বলে জানানো হলেও ঠিক কতজন বাংলাদেশি আহত হয়েছেন, তা স্পষ্ট করা হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট