1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার।

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম মিনাল,রাজশাহী জেলা প্রতিনিধি:

​রাজশাহীর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ জিল্লুর রহমান (৫৫)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। আজ রবিবার (১ মার্চ) বিকেলে দুর্গাপুর থানাধীন শ্রীধরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত জিল্লুর রহমান দুর্গাপুর উপজেলার সিংগা মধ্যপাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, সাজাপ্রাপ্ত এক আসামি শ্রীধরপুর এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। পরবর্তীতে আজ দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

​উল্লেখ্য, জিল্লুর রহমানের বিরুদ্ধে একটি মাদক মামলা চলমান ছিল। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।

​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট