1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি গ্রেপ্তার ইরানের মোক্ষম জবাব শুরু, এক হামলাতেই নিহত ৯ ফের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার পরিকল্পনা ইরানের নেই: পররাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত রাজধানীতে রুমমেটকে হত্যা করে লাশ টুকরো, সাভারে নদীতে মিললো কোমরের নিচের অংশ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিজিএমইএ ভবনের সামনে শ্রমিক বিক্ষোভ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার।

আশুলিয়ায় মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের শীর্ষ এক নেতাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রবিবার (১ মার্চ) রাত সাড়ে ৮ টায় আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিএম জুয়েল মিয়া (৫২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মো: মনসুর উদ্দিন মিয়ার ছেলে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুজিব সেনা ঐক্য লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আত্মগোপনে
থাকা ঢাকা জেলা উত্তরের মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি জিএম জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশুলিয়া থানার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা এবং যুবলীগের সদস্য ও চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন তালুকদারের উপদেষ্টা।

স্থানীয়রা জানায়, ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো পুরো এলাকার নিয়ন্ত্রণ করছেন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন তালুকদার। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকায় সন্ত্রাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত জিএম জুয়েল মিয়ার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা চেষ্টা, প্রতারণাসহ ৭ টি মামলা রয়েছে।

পুলিশের দাবি, আশুলিয়া থানা যুবলীগের সদস্য ও শীর্ষ সন্ত্রাসী পলাতক শুটার সাদ্দাম গ্রুপ দীর্ঘদিন ধরে আশুলিয়া ও সাভারজুড়ে চাঁদাবাজি, দখলবাজি, অস্ত্রের মহড়া ও প্রকাশ্য সন্ত্রাসের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।

স্থানীয়দের অভিযোগ, চাঁদা না দিলে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ত নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা। চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ি, রড, ধারালো দা, জিআই পাইপ এমনকি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে এলাকায় তাণ্ডব চালাত। এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলার একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তার জিএম জুয়েল মিয়া শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন তালুকদারের ঘনিষ্ঠ সহযোগী এবং উপদেষ্টা হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহাবুব উল্লাহ সরকার মানবজমিনকে বলেন, “সন্ত্রাসী বাহিনী শুটার সাদ্দাম গ্রুপ এলাকায় ভয় ও আতঙ্কের রাজত্ব কায়েম করেছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। অপরাধীদের আইনের আওতায় আনতেই আমাদের এই অভিযান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে জিএম জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট