
মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
আশুলিয়া থানা পুলিশের উদ্যোগে এলাকাবাসীর সাথে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে এলাকাবাসীকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে একযোগে কাজ করার আহবান জানান আইনশৃঙ্খলা বাহিনী।
প্রধান অতিথি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম (ক্রাইম অফস ও ট্রাফিক ) এর উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুবেল হাওলাদার, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল হাদী, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আপেল মাহমুদ হান্নান, থানা বিএনপির ইমান উদ্দীন, নাজির উদ্দীন, থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম।
বিএনপি নেতা কালাম মাদবরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাসুদ আল মামুন, এসআই মো: সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: আলহাজ্ব মাদবর, ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো: কবির হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী শুয়েবুর রহমান শোয়েব মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।