1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে শিক্ষক মোঃ রাসেল আহমদ জনির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ​বর্ণিল আয়োজনে প্রাণোচ্ছ্বল নববর্ষ: উৎসবে মাতল বাঙালি জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত

যুদ্ধের ব্যয় ৩০০ কোটি ডলার, অর্থনৈতিক সংকটে ইসরায়েল

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান সরাসরি সংঘাতের প্রভাব ক্রমেই গভীর হচ্ছে ইসরায়েলের অর্থনীতিতে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির কারণে প্রতি সপ্তাহে প্রায় ৯৪০ কোটি শেকেল ক্ষতি হচ্ছে, যা আনুমানিক ৩০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ।

৪ মার্চ বুধবার প্রকাশিত এই তথ্য অনুযায়ী, কঠোর নিরাপত্তা বিধিনিষেধের কারণে দেশজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সর্বোচ্চ ‘রেড’ সতর্কতা জারি করায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

 

অত্যাবশ্যকীয় খাত ছাড়া অধিকাংশ কর্মস্থলে উপস্থিতির ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক কর্মক্ষম নাগরিককে সামরিক বাহিনীতে ডেকে নেওয়ায় শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে জনবল সংকট দেখা দিয়েছে।

 

অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে সাপ্তাহিক ক্ষতির পরিমাণ প্রায় ২ দশমিক ৯৩ বিলিয়ন শেকেল, যা প্রায় ৩ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

বিশ্লেষকদের মতে, উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা, পর্যটন খাতে ধস এবং বাড়তি প্রতিরক্ষা ব্যয়—এই তিনটি কারণে অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে সরবরাহ ব্যবস্থা ও বাজার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

 

অপারেশন ‘রোরিং লায়ন’ শুরুর পর থেকে অভ্যন্তরীণ বাজারে অস্থিরতা বেড়েছে। অনেক নাগরিক বাংকার বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করায় খুচরা বিক্রি ও সেবা খাত কার্যত স্থবির হয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট