1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই এবং দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য ইরান প্রস্তুত—এমনটাই জানিয়েছেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মোখবার বলেন, যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই এবং আলোচনারও কোনো ভিত্তি নেই। তার ভাষায়, প্রয়োজন হলে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান বুধবার (৪ মার্চ) শুরু হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা।

প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া ৮৬ বছর বয়সী খামেনি গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হন।

সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে তার মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। তাকে তার জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে দাফন করার কথা রয়েছে।

এদিকে ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) খামেনির ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বলে আন্তর্জাতিক একাধিক সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট