1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই যশোরে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী।

ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

সাভারে ধ্বসে পড়া রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর পূর্তি আগামীকাল । এ উপলক্ষে ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ধ্বংসে পড়া রানা প্লাজার সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে রানা প্লাজার সামনে এসব কর্মসূচীর আয়োজন করেন রানা প্লাজায় আহত, নিহত, শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি ও ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরীন গার্মেন্টসে নিহত, আহত, শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি।

এতে ধ্বংসে পড়া রানা প্লাজা ও আশুলিয়ায় আগুনে পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টসের নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা, শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।

এসময় শ্রমিকরা শ্রমিক হত্যার জন্য রানা প্লাজার মালিক সোহেল রানা ও তাজরীন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনসহ দায়ী ব্যক্তিদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

পরে সেখানে নিহত শ্রমিকদের স্বরণে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতি প্রজ্বলন করা হয়।উল্লেখ্য ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১১’শ ৩৮ জন মারা যায়। এসময় আহত হয় আর‌ও অনেক শ্রমিক।

এছাড়া আশুলিয়ায় নিশ্চিতপুর এলাকায় তাজরীন গার্মেন্টসে ২০১২ সালের ২৪ নভেম্বর আগুন ১’শ ১৪ জন শ্রমিক মারা যায়। এসময় আহত হয় আর‌ও অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট