1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির বৃহত্তম তেল শোধনাগার এই এলাকায় অবস্থিত। বুধবার সকালে সেখানে আবারও ড্রোন আঘাত হেনেছে বলে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন।

হামলার বিষয়ে অবগত দুটি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাস তানুরার শোধনাগারে একটি ড্রোন সরাসরি আঘাত করে। এই শোধনাগার থেকেই মূলত সৌদি আরবের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণ করা হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে—বুধবারের হামলাটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত সোমবারও একই শোধনাগার লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। পরে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে স্থাপনাটিতে আগুন ধরে যায়। সেই ঘটনার পর শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় আরামকো। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই নতুন করে আবার হামলার ঘটনা ঘটল।

আইএআই সদরদপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলার দাবি

অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তরে ড্রোন হামলার দাবি করেছে। একই সঙ্গে ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও আঘাত হানার কথা জানিয়েছে তারা।

যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তিসহ সামরিক ও বেসামরিক পণ্য উৎপাদন করে আইএআই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাতে এই হামলা চালানো হয়।

হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি অভিযানের জবাব হিসেবে রাত ২টার দিকে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত আইএআই সদরদপ্তরে ড্রোন হামলা চালানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট