1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

ঢাকা সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও জননিরাপরা নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন পুলিশ ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্যাম্পটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। উদ্বোধনের পর জামগড়া এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক কিশোর গ্যাংসন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষনা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন,শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূন। স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতায় আমরা আগুলিয়াকে অপরাধমুক্ত একটি

নিরাপদ আবাসস্থলে পরিণত করতে বদ্ধপরিকর। নতুন এই পুলিশ ক্যাম্প এলাকার মানুষের নিরাপত্তা বিধানে বিশেষ ভূমিকা রাখবে। ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সচেষ্ট রয়েছে। জামগড়ায় এই ক্যাম্প স্থাপনের ফলে জনগণের সাথে পুলিশের দূরত্ব কমবে এবং তাৎক্ষণিক সেবা নিশ্চিত কনরা সহজতর হবে।

আইন ভঙ্গকারী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। এলাকার সুশাঙ্খল পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহবান জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং পুলিশের উদর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট