1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

দুমকি( পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালী জেলার দুমকি-বাউফল সড়কে মালবাহী পিকআপের চাপায় মো. হারুন অর রশীদ খান (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

একই ঘটনায় মজিবুর রহমান (৪০) নামে আরও একজন গুরুতর আহত হন।বুধবার (১৫ এপ্রিল)সকাল সাড়ে ৭টার দিকে দুমকি উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সড়কের পাশে হাঁটার সময় নিয়ন্ত্রন হারিয়ে পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ হারুন অর রশীদ খানকে চাপা দেয়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় পিকআপের সামনের আসনে থাকা মজিবুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মজিবুর রহমানকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নিহত হারুন অর রশীদ খান চরবয়ড়া গ্রামের মরহুম গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার ছিলেন। আহত মজিবুর রহমান একজন গার্মেন্টসকর্মী। তিনি ঢাকা থেকে মালামাল নিয়ে বাউফল উপজেলার নওয়ালা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পিকআপটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট