1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সরকারি দামে জিলাপি বিক্রির ভিডিও প্রকাশ করে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা কুড়িগ্রামের দ্বীপচর নারায়ণপুরের নির্মাণশ্রমিক তাজুল ইসলামের ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি ঘিরে তার অনুসারীদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি ফেসবুকে আর দৃশ্যমান নেই বলে জানিয়েছেন তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী শাহআলম হোসেন। তিনি জানান, হঠাৎ করেই পেজটি অদৃশ্য হয়ে যায়, যা অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে এটি মেটার (ফেসবুক) প্রযুক্তিগত সাময়িক সমস্যার কারণে ঘটেছে বলে বিশেষজ্ঞদের বরাতে দাবি করেছেন তিনি। সিস্টেম হালনাগাদের কারণে এমনটি হওয়া স্বাভাবিক। স্বল্প সময়ের মধ্যে পেজটি আবার পাওয়া যাবে বলে প্রত্যামশা করছেন তারা।

গত ২৮ মার্চের আগে তাজুল ইসলামের পেজে অনুসারীর সংখ্যা ছিল ১০ হাজারেরও কম। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্থানীয় একটি বাজারে সরকারি দামে জিলাপি বিক্রির ভিডিও প্রকাশের পরই তিনি নজরে আসেন। তার কথা বলার স্বতন্ত্র ভঙ্গি শুরুতে ট্রলের উদ্দেশ্যে ছড়িয়ে পড়লেও পরে তা প্রশংসায় রূপ নেয়। খুব অল্প সময়েই তার একাধিক ভিডিও ব্যাপকভাবে শেয়ার হতে থাকে।

প্রত্যন্ত চরাঞ্চলের একজন সাধারণ দিনমজুর হয়েও স্থানীয় মানুষের নানা সমস্যা ও ভোগান্তি তুলে ধরার কারণে তাজুল ইসলামের কনটেন্ট দ্রুত জনপ্রিয়তা পায়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তার পেজের অনুসারী সংখ্যা এক মিলিয়নের ঘর ছাড়িয়ে যায়, যা সামাজিক মাধ্যমে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

তবে এই জনপ্রিয়তার মাঝেই পেজটি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ অতিরিক্ত উৎসাহী কনটেন্ট নির্মাতাদের কার্যক্রমকে এর জন্য দায়ী করছেন।

এদিকে তাজুল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য ও তাজুল ইসলামের পরামর্শদাতা কবিরুল ইসলাম বলেন, খুব অল্প সময়ে বিপুল সংখ্যক ফলোয়ার এবং ভিউ অর্জনের কারণে মেটা হয়তো পেজটি যাচাইয়ের জন্য সাময়িকভাবে অদৃশ্য করে রেখেছে। তার ধারণা, কিছু সময়ের মধ্যেই পেজটি আবার স্বাভাবিকভাবে ফিরে আসবে।

অন্যদিকে, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ‘থটস অব বিল্লাল’ পেজের উদ্যোক্তা বিল্লাল হোসেনসহ কয়েকজন কনটেন্ট নির্মাতা গতকাল থেকেই নারায়ণপুরে অবস্থান করছেন। তারা তাজুল ইসলামের জন্য একটি বসবাসযোগ্য ঘর নির্মাণে সহায়তার উদ্দেশ্যে একটি ক্যাম্পেইনও চালু করেছেন।

পেজটি অদৃশ্য হওয়ার বিষয়ে বিল্লাল হোসেন জানান, নোটিফিকেশন পর্যালোচনা করে তারা ধারণা করছেন, মেটা পেজটি সাময়িকভাবে সাসপেন্ড করেছে। সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, একই ধরনের অসংখ্য ভুয়া পেজ তৈরি হওয়ায় আসল পেজ শনাক্ত করতে গিয়ে এমনটি হয়ে থাকতে পারে। এছাড়া সাম্প্রতিক ফেসবুক আপডেটের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন তিনি।

সবমিলিয়ে, তাজুল ইসলামের ভাইরাল হয়ে ওঠা পেজটির হঠাৎ অদৃশ্য হওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হলেও, সংশ্লিষ্টরা আশাবাদী—মেটার পক্ষ থেকে যাচাই-বাছাই শেষে শিগগিরই পেজটি আবার চালু করা হবে। আপাতত ভক্তদের অপেক্ষা করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট