
সেলিম চৌধুরী,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০০ জন রোজাদার অংশ নেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিলে ব্যবসায়ীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।
সমিতির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল ফয়েজ, হাজী ইউসুফ সওদাগর, বজল আহমদ, শওকত আলী, মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক কামরুল ইসলাম, স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সদস্য ইমরান, আবদুল মান্নান, বখতিয়ারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এতে স্টেশন রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম সওদাগর বলেন রমজানের এই পবিত্র মাসে এমন আয়োজন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।