1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব ১০ মাস পর দায়িত্বে ফিরলেন ফুলছড়ির তিন ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান নিজে ঢাকা- মাওয়া মহাসড়কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত আক্তার-রিপন চক্র ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে বনায়ন উদ্যোগ, অংশ নিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা নওগাঁর মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ভাড়া ভবন থেকে স্থায়ী ঠিকানায় পূবাইল থানা, উদ্বোধন করলেন জিএমপি কমিশনার

আশুলিয়ায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

ঢাকার আশুলিয়ায় মহাসড়কের চেকপোস্ট ফাঁকি দিয়ে পালানোর সময় সন্দেহজনক নোয়া গাড়ী ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় গাড়ীর চালক জুয়েল মিয়াকে আটক করা হয়।

 

বুধবার (০১ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির।

 

এর আগে বুধবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বারইপাড়া এলাকা তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত গাড়ি চালক জুয়েল মিয়া (২৩) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মিরাশী ইউনিয়নের আবদার সালেহার বটতলা ময়নাবাদ এলাকার ওমর আলী ওরফে কাজল মিয়ার ছেলে।

 

র‍্যাব জানায়, বুধবার বিকেলে র‍্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিধানিক দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাছিল। বিকেল সাড়ে ৩টার দিকে সিলভার রঙের একটি নোয়াহ গাড়িকে (রেজিস্ট্রেশন নং মেট্রো-চ ১৫-১৯৫৯) থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার দিকে পালাতে থাকে।

 

বিষয়টি সন্দেহজনক হওয়ায় র‍্যাব সদস্যরা গাড়িটির পিছু নেয় এবং বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বাড়ইপাড়া এলাকায় গাড়িটিকে থামাতে সক্ষম হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে চালক জুয়েল মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তার আচরণ সন্দেহজনক মনে হয় এবং তিনি গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

 

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে চালক জুয়েল গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে, গাড়ির ভেতরে চালকের আসন ও পেছনের সিটের মাঝখানে মেঝেতে সুকৌশলে লুকিয়ে রাখা খাকি রঙের স্কচটেপ মোড়ানো ১২টি পোটলা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নোয়াহ গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

র‍্যাব-৪ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট