1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব ১০ মাস পর দায়িত্বে ফিরলেন ফুলছড়ির তিন ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান নিজে ঢাকা- মাওয়া মহাসড়কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত আক্তার-রিপন চক্র ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে বনায়ন উদ্যোগ, অংশ নিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা নওগাঁর মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ভাড়া ভবন থেকে স্থায়ী ঠিকানায় পূবাইল থানা, উদ্বোধন করলেন জিএমপি কমিশনার

ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে বনায়ন উদ্যোগ, অংশ নিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সরকারের পাঁচ বছর মেয়াদী ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মুন্নু সিটি এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম।

​পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত সুযোগ থাকলেই অন্তত একটি করে গাছ লাগানো

​সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম জানান, এই প্রকল্পের আওতায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগানো হবে।

এই উদ্যোগটি ধারাবাহিকভাবে চলবে যাতে ভবিষ্যতে পুরো মহাসড়কটি একটি দর্শনীয় ‘সবুজ করিডোর’ হিসেবে গড়ে ওঠে।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​‘সবাই মিলে গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে অতিথিরা মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। আয়োজকরা জানান, রোপণকৃত গাছগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট