1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ইনিংস ব্যাবধানে জিতলো বাংলাদেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

৪র্থ দিনে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অলআউট করে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।

লাঞ্চের পর বাকি ৩ উইকেট তুলে নেন তাইজুল, হাসান মুরাদ ও নাহিদ রানা। শেষ উইকেটটি পান তাইজুল ইসলাম। বাঁ-হাতি স্পিনারের টার্ন করা বলটি ব্যারি ম্যাকার্থির ব্যাট ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। প্রথমে আম্পায়ার সাড়া না দিলেও, রিভিউ নেয় বাংলাদেশ। আল্ট্রাএজে ক্যাচ নিশ্চিত হলে আম্পায়ার সিদ্ধান্ত বদল করেন। ২৫ রান করা ম্যাকার্থিকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ৩ উইকেট শিকার করা তাইজুল।

বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে আটে নামা ব্যাটার জর্ডান নেইল ৭ চারে খেলেন ৩৮ রানের ইনিংস। একটা সময় মনে হচ্ছিল তিনিই এড়াবেন ইনিংস হার। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। হাসান মুরাদের বল ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে সাদমানের দুর্দান্ত ক্যাচে কাটা পড়েন তিনি দলীয় ২৫২ রানে। ফলে পতন হয় নবম উইকেটের। ৬০ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট গেছে অভিষিক্ত মুরাদের ঝুলিতেই।

লাঞ্চের পর খেলা মাঠে ফিরলে নাহিদ রানাকে বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর তাতে সফলতার মুখও দেখে বাংলাদেশ। দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ানো ম্যাকব্রাইনকে বাউন্সারে বিভ্রান্ত করে শর্ট মিড উইকেটে হাসান মুরাদের ক্যাচে পরিণত করেন গতিতারকা নাহিদ। ৫২ রান করে আইরিশ এই ব্যাটার সাজঘরে ফিরলে ১৯৮ রানে অষ্টম উইকেট হারায় সফরকারীরা।

আউট হওয়ার আগে আইরিশ ইনিংসের ৪৭তম ওভারে মেহেদী হাসান মিরাজের টানা দুই বলে এলবিডব্লিউ থেকে বেঁচে যান অ্যান্ডি ম্যাকব্রাইন। দুইবারই আম্পায়ার আউট দিয়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট