1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

জাবির ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের নানান উদ্যোগ

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতায় জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাত্মক ভূমিকা পালন করছেন।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত পরীক্ষায় শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রমে সংগঠনটি সহায়তা করে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষা উপকরণ হিসেবে ফাইল ও কলম বিতরণ করা হয়েছে। তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রাথমিক ফার্স্ট এইডের ব্যবস্থা করা হয়। শেষ মুহূর্তে আগত পরিক্ষার্থীদের জন্য বিশেষ বাইক সার্ভিসের ব্যবস্থাও করা হয়।

 

এবিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, প্রায় ২হাজারের অধিক শিক্ষার্থী আজকে আমাদের থেকে সেবা গ্রহণ করেছে। বিগত দিনের মতো এবারও আমরা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান করছি। এ উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে। টেন্টে প্রাথমিক ফার্স্ট এইড, খাবার পানি এবং শিক্ষা সামগ্রী হিসেবে কলম ও ফাইল সরবরাহ করা হচ্ছে।

এছাড়া সময়স্বল্পতার কারণে যাতে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ না হয়, সে লক্ষ্যে পূর্বের ন্যায় ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ চালু রাখা হয়েছে এবং এই সেবা অব্যাহত রয়েছে। একই সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা বিভিন্ন স্থানে দিকনির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন। সার্বিকভাবে, আমরা ধারাবাহিকভাবে এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে, আর সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই আমরা যাতায়াতের সমস্যা ও যানবাহন সংকটের বিষয়টি বিবেচনায় রেখে শহীদ ওয়াসিম বাইক সার্ভিস চালু রাখেছি। এর ফলে পরিক্ষার্থীরা নির্বিঘ্নে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবে।

এসময় শাখা যুগ্ম আহ্বায়ক মোঃ আফফান আলী, মোঃ ফয়সাল হোসেন, হুমায়ুন হাবিব হীরণসহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট