1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

সাভারে তারেক রহমানের আগমনের ডিভিও সংগ্রহ করতে গিয়ে মোবাইল হারালেন জাবি সাংবাদিক

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধিঃ

গতকাল রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাভারের স্মৃতিসৌধ আগমন উপলক্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোবাইল হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দ্য ডেইলি সান প্রতিনিধি ফারুক হোসাইন।

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘ ১৭ বছর আওয়ামী অপশাসনে নির্বাসিত থাকা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন করেন গত ২৫ ডিসেম্বর। দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি গতকাল রাতে সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এসময় তাঁর গাড়ি বহর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন আসলে উৎসুক ছাত্র-জনতা ভীড় করে তাকে অভিবাদন জানাতে। এ সময় ক্যাম্পাস সাংবাদিক ফারুক হোসেন তাঁর নিজস্ব মোবাইল দিয়ে ভিডিও সংবাদ সংগ্রহ করা অবস্থায় উৎসুক ছাত্র-জনতার ভীড়ে তাঁর মোবাইল ছিটকে পড়ে যায়। পরবর্তীতে মোবাইল ফোনটি খুঁজাখুজি করলেও আর পাননি বলে তিনি জানান।

এ বিষয়ে ফারুক হোসেন বলেন, জনাব তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উৎসুক ছাত্র ও আশেপাশের মানুষজন ভীড় করছিল। সেখানে ভিডিও সংবাদ সংগ্রহ করা অবস্থায় উপস্থিত জনতার হাতের আঘাতে ফোনটি আমার হাত থেকে পরে যায় পরবর্তীতে ফোনটি আর খুঁজে পাওয়া যায়নি।

ফোনটি খুঁজে পেতে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে তিনি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট