1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

কক্সবাজারে পুলিশের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম:

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজিও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ২টা সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল মেরিন ড্রাইভের ভাঙ্গারমুখ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় একটি নাম্বারবিহীন সিএনজিকে থামার জন্য সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

পরে পুলিশের টিম সিএনজিটির গতিবিধি অনুসরণ করে হোটেল রামাদা’র সামনে তা আটক করতে সক্ষম হয়। সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজিতে থাকা একজন পুরুষ ও একজন নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়:

আবুল কাসেম (৬১)পিতা: জবর মুল্লুক কুতুবদিয়া পাড়া, হোয়াইক্যং, দিলরুবার ঘর, ৩নং ওয়ার্ড, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার।ইসমত আরা বেগম (২৬) স্বামী: জিহাদুল ইসলাম পিতা: মোক্তার আহমেদ কুতুবদিয়া পাড়া, ৩নং ওয়ার্ড, মিঠাছড়ি, সেকান্দরের বাড়ি, ইউপি—শাফলাপুর, থানা—মহেশখালী, জেলা—কক্সবাজার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট