1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ইটভাটা মালিককে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

 

ঢাকার ধামরাই উপজেলায় অনুমোদন ছাড়া তিন ফসলি কৃষিজমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটার মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চনপাড়া এলাকায় স্টার ব্রিকস সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহম্মেদ রাফি। এ সময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে স্টার ব্রিকসের মালিক মো. হামিদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্টার ব্রিকস কর্তৃপক্ষ আশপাশের তিন ফসলি কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছিল। এতে এলাকার বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি পাশ দিয়ে যাওয়া সরকারি সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয়রা একাধিকবার বাধা দিলেও ভাটা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করায় বাধ্য হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহম্মেদ রাফি জানান, সরকারি অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধের দায়ে স্টার ব্রিকসের মালিককে জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কৃষিজমি সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট