1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

গ্যাস সংকটে দিশেহারা, উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে গ্যাসের সিলেন্ডার

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

মো: নূরেআলম রায়হান : কেরানীগঞ্জ ( ঢাকা)

ঢাকা কেরানীগঞ্জে হঠাৎ সিলিন্ডার গ্যাসের বোতল উচ্চ মূল্য বিক্রি হচ্ছে, যা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে।

গত সপ্তাহের ব্যবধানে হুড়হুড় করে বেড়ে গ্যাসের বোতল বিক্রি হচ্ছে ২০০০ থেকে২২০০ টাকা পর্যন্ত। ভোক্তা অধিকারের বা সরকারের নির্ধারিত মুল্য তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে মত বিক্রি করেছে, কিছু অসাধু ব্যবসসয়ী কৃত্রিম সংকট তৈরি করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,খোলামোড়া, আঁটিবাজার , কলাতিয়া, রুহিতপুর একই কোম্পানির গ্যাস একেক দোকানে একেক রকম দাম , কোন দোকানে ২১৫০ টাকা আবার কোন দোকানে ২২০০ টাকা,১৯৫০ টাকা,কোন দোকানদারেরা বলেন,গ্যাস সাপ্লাই নাই , মনে চাইলে নিতে পারেন, তাদের নির্ধারিত দামে , এ যেন মরার উপর খাড়ার গা,সাধারণ জনগণ তো রান্না – বান্না করে খেয়ে বেঁচে থাকতে হবে, নিতে হবেই দাম যাহাই হোক। এভাবে তো আর চলতে পারে না।

 

একজন গ্যাস কিনতে আগত রহিম নামের লোকের কাছে জানতে চাইলে তিনি জানান কাজের থেকে বাসায় এসে জানতে পারলাম গ্যাস শেষ হয়েছে, ফোন দিলাম যে, আমাদের বাসায় গ্যাসের বোতল পৌঁছে দিয়ে যায় তার নিকট, সে বলল ভাই আমার দোকানে গ্যাসের সিলিন্ডার নেই। তাই বাজারে আসা। এখন দেখি এক দোকানে ২২০০ টাকা, আরেক দোকানে গিয়ে দেখি ২১৫০ টাকা, এখন তো নিতেই হবে । এটা সিন্ডিকেট বা কারসাজি করে বিক্রি করছে, কি করব,পরে ২১৫০ টাকায় কিনলাম।

 

কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ও বিপাকে পড়েছে গ্যাসের উচ্চ মূল্য বৃদ্ধির কারণে গৃহস্থালির রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির এলপিজির সিলিন্ডার। গত দুই সাপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে এলপিজির দাম।

কেরানীগঞ্জের কয়েকটি খুরচা বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, তারা চাহিদা দিলেও এলপিজির সরবরাহ নেই অভিযোগ করে । তাই ক্রেতা চাইলে ও দিতে পারছেন না।তাদের বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে। তাই তারা ও বাড়তি দামে বিক্রি করেন।
খুচরা ব্যবসায়ীরা এই উচ্চ মূল্যের দায় চাপাচ্ছেন বড় ডিলার ও পরিবেশকদের উপর। তাদের ভাষ্য মতে বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়েই দাম বানানো হচ্ছে। আরেকদিকে ডিলারেরা বলছেন,ডিলারেরা পর্যাপ্ত পরিমানে সরবরাহ না পাওয়ায়, পরিবহন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থাকে, যার কারণে বাড়তি পরিবহন খরচ গুনতে হয়। এসব আনুষাঙ্গিক খরচ বেড়ে যাওয়াই মূল কারণ।
এবিষয়ে কেরানীগঞ্জের নির্বাহী অফিসার মোঃ ওমর ফারুক সংবাদ মাধ্যমে কে জানান, গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দাম বাড়িয়ে জনভোগান্তির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

স্থানীয় জনসাধারণের মতে, নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান ও বাজার তদারকি না করলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যের লাগাম ধরা দুষ্কর হয়ে পড়বে। দ্রুত সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রির দাবি জানিছেন এলাকাবাসী। অন্যথায় রান্নার গ্যাসের আগুনের পাশাপাশি ক্ষোভে জনগন জ্বলে উঠলে তখন জনসাধারণ কে শান্ত করতে সরকারের বেগ পোহাতে হবে। তাই অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট