1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ঢাকা-১৯ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী এডভোকেট শওকত হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

 

ঢাকা-১৯ ( সাভার–আশুলিয়) ) সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী এডভোকেট শওকত হোসেনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা যাচাই-বাছাই শেষে তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র সকল আইনগত শর্ত পূরণ করায় তা বৈধ হিসেবে অনুমোদন দেওয়া হয়। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন।

 

প্রার্থিতা বৈধ ঘোষণার পর ঢাকা-১৯ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে নির্বাচনী কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

 

এ বিষয়ে প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের প্রার্থী এডভোকেট শওকত হোসেন বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আমার দল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রবীন মিলে কাজ করে যাচ্ছে এবং আমি আশাবাদী ঢাকা ১৯ এর জনগণ আমাকে নির্বাচিত করে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সাভার গড়তে সহযোগিতা করবেন।

 

উল্লেখ্য, ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনটি শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় জাতীয় রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট