1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

আশুলিয়ায় বাংলাদেশ আন্তরজেলা ট্রাক চালক ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে
0-4064x3048-0-0-{}-0-12#

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

 

ঢাকা সাভারের আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ আন্তরজেলা ট্রাক চালক ইউনিয়ন বাইপাইল শাখার পক্ষ থেকে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠিত হয়

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইপাইল আন্তরজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াসিন মীর।
বিশেষ অতিথি আন্তরজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ জুয়েল হোসেন

দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রধান অতিথি আন্তরজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াসিন মীর বলেন “আজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কাছে প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, মহাকালের সমাপ্তি হলেও মহাকাব্যের যাত্রা শুরু হয়ে গেছে, যা আজীবন চলতে থাকবে। আমরা এমন একজন মাকে হারিয়েছি, যিনি দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন।

স্মৃতিচারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তরজেলা ট্রাক চালক ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু শেখ,দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহমান এবং অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট