1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

নীলফামারী-১ আসন: আপিলে বৈধতা ফিরে পেলেন অধ্যাপক রফিকুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

মোঃ রায়হান পারভেজ নয়ন, নীলাফামারী প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হলো অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরীর। নির্বাচন কমিশনের আপিল বিভাগ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ভোটার তালিকার এক শতাংশ সংক্রান্ত সামান্য অসঙ্গতির অভিযোগ তুলে অধ্যাপক রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে কমিশনের আপিল বিভাগ তার পক্ষে রায় দেন।

জেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক রইছুল আলম চৌধুরী বলেন, মনোনয়ন বাতিলের পেছনে যে অভিযোগ আনা হয়েছিল, তা প্রকৃত অর্থে ত্রুটিপূর্ণ ছিল না। নির্বাচন কমিশনের আপিল বিভাগের সিদ্ধান্তে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোনয়ন হোসেন বলেন, অধ্যাপক রফিকুল ইসলাম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সে সময় জনগণের রায় প্রতিফলিত হয়নি। এবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের সমর্থনে তিনি বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।

মনোনয়ন ফিরে পাওয়ায় নীলফামারী-১ আসনে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট