1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে শিশু রুবেল হত্যা: জড়িতদের আটকের দাবিতে বিক্ষোভ ন্যায্যতা ও অধিকার আদায়ে আমরা সব সময় সোচ্চার: জাবি ভিসি মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

 

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

সাভারের আশুলিয়ায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় যাত্রীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

অবরোধকারীরা জানান, সোমবার ছিল অধিকাংশ পোশাক কারখানার শেষ কর্মদিবস। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে শ্রমিক ও সাধারণ মানুষ গ্রামের বাড়িতে ভোট দিতে যাওয়ার উদ্দেশে রওনা দিলে বাসচালক ও সহকারীরা সুযোগ নিয়ে স্বাভাবিক ভাড়ার তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে তারা সড়ক অবরোধে নামেন।

সোলাইমান নামে এক যাত্রী বলেন, “১৭ বছর পর নির্বাচনের ভোট দিতে গ্রামের বাড়ি জামালপুর যাচ্ছি। যেখানে ভাড়া ৩০০ টাকা, সেখানে এখন ১ হাজার টাকা দাবি করা হচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া নিশ্চিত করা দরকার।”

পোশাক শ্রমিক নাদশা সরকার বলেন, “কারখানায় ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। কিন্তু বাসচালকরা দ্বিগুণ ভাড়া চাইছেন। আগে রাজশাহীতে যেতে ৫০০ টাকা লাগত, এখন এক হাজার টাকার বেশি চাওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়ার কারণে অনেক শ্রমিক বাড়ি ফিরতে পারছেন না।”

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শেখ শাহজাহান গণমাধ্যমকে বলেন, “সড়কে যাত্রীর চাপ বেশি রয়েছে। যাত্রীরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে অবরোধের বিষয়ে তিনি অবগত নন।”
অবরোধের ফলে নবীনগর–চন্দ্রা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট