1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

গোপালগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব রিয়াজ উদ্দিন লিপ্টন।

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

আবির মোল্লা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২৬ ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে নতুন হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ,কর্মী সমর্থকদের তৎপরতা এবং নানা রাজনৈতিক সমীকরণে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে গোপালগঞ্জের রাজনীতি।নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া।

সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক লড়াকু ও আদর্শিক জননেতা রিয়াজ উদ্দিন লিপটন। রাজপথের প্রতিটি আন্দোলনে যার ভূমিকা অপরিসীম, সেই লিপটনকেই এবার পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় গোপালগঞ্জ পৌরসভার সাধারণ মানুষ।একটি বর্ণাঢ্য ও সংগ্রামী রাজনৈতিক ক্যারিয়ার রিয়াজ উদ্দিন লিপটনের রাজনৈতিক প্রোফাইল অত্যন্ত সমৃদ্ধ, যা তাকে অন্যান্য প্রার্থীদের থেকে যোজন যোজন এগিয়ে রেখেছে।

তার রাজনৈতিক জীবনের প্রধান মাইলফলকগুলো হলো বর্তমান সভাপতি,গোপালগঞ্জ জেলা যুবদল।সাবেক সভাপতি,গোপালগঞ্জ জেলা ছাত্রদল ছাত্ররাজনীতির এক উজ্জ্বল নক্ষত্।নেতৃত্বের ধারাবাহিকতায় আস্থার প্রতীক ছাত্ররাজনীতি থেকে উঠে এসে যুবদলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা লিপটন প্রমাণ করেছেন যে, তিনি সংকটে ও সংগ্রামে সবসময় নেতাকর্মীদের পাশে থাকেন। তার হাত ধরেই গোপালগঞ্জে বিরোধী দলীয় রাজনীতি এক নতুন গতি পেয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক থাকাকালীন তার সাংগঠনিক দক্ষতা সর্বমহলে প্রশংসিত হয়েছিল।পৌরবাসীর প্রত্যাশা ও আগামীর ভাবনা আধুনিক নগর ব্যবস্থাপনায় তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের কোনো বিকল্প নেই। গোপালগঞ্জ পৌরসভার সাধারণ মানুষ মনে করেন, রিয়াজ উদ্দিন লিপটন মেয়র নির্বাচিত হলে,

​ ডিজিটাল পৌরসভা ও উন্নত ড্রেনেজ ব্যবস্থার বাস্তবায়ন ঘটবে।
​তরুণ প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।রিয়াজ উদ্দিন লিপটন কেবল একজন নেতাই নন, তিনি সাধারন সবার বিপদে-আপদে পরম বন্ধু। ছাত্রদল থেকে যুবদল প্রতিটি ধাপে তিনি নিজেকে প্রমাণ করেছেন। গোপালগঞ্জ পৌরসভার সাধারণ মানুষ বলেন আমরা তাকে মেয়র হিসেবে দেখতে চাই।তিনি আরো বলেন তরুণদের শক্তি, সাধারণ মানুষের আস্থা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে একটি সমৃদ্ধ ও আধুনিক গোপালগঞ্জ।গোপালগঞ্জ পৌরবাসীর আস্থার আরেক নাম রিয়াজ উদ্দিন লিপ্টন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট