1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

বুড়িগঙ্গায় অবৈধ বালি উত্তোলনে নদীতীরবর্তী ও ফসলি জমি ভাঙনের আশঙ্কায় নদীপাড়ের স্থানীয় বাসিন্দারা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

মোঃনূরেআলম রায়হান: কেরানীগঞ্জ(ঢাকা)

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। গ্র্যাব ড্রেজার বসিয়ে দিনদুপুরে নদীর মাটি তুলে ইটভাটায় বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। এতে নদীপাড়ের বাসিন্দারা ভাঙনের ঝুঁকিতে পড়েছেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের জাজিরা বোটঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে একাধিক গ্র্যাব ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। নদীর মাঝখানে সারি সারি ট্রলারে করে এসব মাটি পরিবহন করা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রতি ট্রলার মাটি প্রায় পাঁচ হাজার টাকায় ইটভাটায় বিক্রি করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, অন্তত ১০টির বেশি গ্র্যাব ড্রেজার ব্যবহার করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অর্ধশতাধিক ট্রলারের মাধ্যমে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে প্রতিদিন কয়েক লাখ টাকার মাটি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নদীপাড়ের বাসিন্দারা জানান, যেভাবে নদী থেকে মাটি কাটা হচ্ছে তাতে বর্ষা মৌসুমে ভাঙন বাড়তে পারে। এতে নদীর তীরবর্তী বসতভিটা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেকেই অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নদী থেকে মাটি তুলে বিক্রি করছেন এবং এ বিষয়ে কিছু বলতে গেলে হুমকির মুখে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দা রফিক বলেন, মেশিন দিয়ে অবৈধভাবে নদীর মাটি তুলে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। প্রশাসন দেখেও না দেখার ভান করছে। যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

কৃষকরাও জানান, নদী থেকে মাটি কাটার কারণে আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদী তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে। তবে প্রভাবশালীদের ভয়ে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বুড়িগঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা এ কাজে জড়িত তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট