1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে শিশু রুবেল হত্যা: জড়িতদের আটকের দাবিতে বিক্ষোভ ন্যায্যতা ও অধিকার আদায়ে আমরা সব সময় সোচ্চার: জাবি ভিসি মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক

গাইবান্ধা–৩ আসনে বিএনপি প্রার্থী ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগঃ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

মোঃ সামিউল ইসলাম,‎পলাশবাড়ী প্রতিনিধি:

‎গাইবান্ধা–৩ (পলাশবাড়ী–সাদুল্যাপুর) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পুরো নির্বাচনী এলাকাজুড়ে ভোটারদের মাঝে “ভোটার স্লিপ” বিতরণের নামে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ সংবলিত স্লিপ বিতরণ করা হচ্ছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, এসব স্লিপে ধানের শীষ প্রতীক সুস্পষ্টভাবে মুদ্রিত থাকায় ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, ভোটারদের প্রভাবিত করতে পারে—এমন প্রতীক বা প্রচার সামগ্রী বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

‎এলাকাবাসীর অভিযোগ, বিএনপি প্রার্থী ময়নুল হাসান সাদিকের সমর্থকরা ভোটকেন্দ্রের আশপাশসহ বিভিন্ন এলাকায় এ ধরনের স্লিপ বিতরণ করছেন। এতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
‎সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। এ ঘটনায় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভোটাররা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট