1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে শিশু রুবেল হত্যা: জড়িতদের আটকের দাবিতে বিক্ষোভ ন্যায্যতা ও অধিকার আদায়ে আমরা সব সময় সোচ্চার: জাবি ভিসি মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার ‘চিঠি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, ক্ষোভ, দাবি ও স্বপ্নের এক বিরল দলিল এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দপ্তরে। ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, ভোটাধিকার নিশ্চিতকরণ, বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার—সবকিছুই উঠে এসেছে মানুষের হাতে লেখা চিঠি ও মন্তব্যে। কোনো মধ্যস্থতা বা রাখঢাক ছাড়াই ৪০ হাজার ২০৬ জন নাগরিক সরাসরি তাঁদের মতামত তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার কাছে।

দেশের চাবি, আপনার হাতে’—এই আহ্বানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ গণভোটকে ঘিরে দেশব্যাপী চালানো সচেতনতামূলক কর্মসূচির অংশ ছিল একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ‘ভোটের গাড়ি’র সঙ্গে সংযুক্ত বিশেষ ‘জনমত বাক্সে’ জমা পড়ে হাজারো মানুষের হাতে লেখা ছোট ছোট চিরকুট, যেখানে প্রতিফলিত হয়েছে রাষ্ট্র ও সমাজ নিয়ে তাঁদের ভাবনা।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় জমা পড়েছে সর্বাধিক ১০ হাজার ২১৬টি মন্তব্য। এরপর রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি, চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬টি, খুলনা থেকে ৪ হাজার ৬৭৮টি, রংপুর থেকে ৩ হাজার ৬০৫টি, বরিশাল থেকে ২ হাজার ১২৪টি, ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি এবং সিলেট বিভাগ থেকে এসেছে ১ হাজার ৬৫১টি মতামত।

এই প্রচারণার আওতায় ভোটের গাড়ি দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত এলাকাসহ মোট ২ হাজার ১৬৯টি স্থানে পৌঁছায়।

মানুষের মন্তব্যে উঠে এসেছে নানামুখী বাস্তবতা। গাজীপুরের ১০ বছর বয়সী রাফা লিখেছে, সে ভবিষ্যৎ বাংলাদেশে নিরাপদ পরিবেশে বেঁচে থাকার স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে যোগ্য নীতি-নির্ধারক নির্বাচনের আহ্বান জানিয়েছে।

কুমিল্লার দেওয়ান সালাহউদ্দিন সুষ্ঠু ও নির্ভয়ে ভোট দেওয়ার নিশ্চয়তা চেয়েছেন। চট্টগ্রামের গোলাম রাব্বানি তাঁর কর্মস্থল থেকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট