1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ভাড়া ভবন থেকে স্থায়ী ঠিকানায় পূবাইল থানা, উদ্বোধন করলেন জিএমপি কমিশনার ফরিদগঞ্জে শিশু রুবেল হত্যা: জড়িতদের আটকের দাবিতে বিক্ষোভ ন্যায্যতা ও অধিকার আদায়ে আমরা সব সময় সোচ্চার: জাবি ভিসি মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী

কখন থেকে প্রকাশ হবে ভোটের ফলাফল, সময়সূচি নিয়ে যা জানা গেল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে। ভোটগ্রহণ শেষ হলেও এখন দেশের নাগরিকদের একমাত্র প্রশ্ন— কখন প্রকাশ হবে ভোটের ফলাফল?

তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সারা দেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২১,২৭৩টি কেন্দ্র সাধারণ ভোটের জন্য এবং ২১,৫০৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত। সাধারণত একটি কেন্দ্রের ভোটার সংখ্যা ১০ থেকে ১৫ হাজার। তবে কিছু কেন্দ্রে এই সংখ্যা কম। ভোট গণনার সময়কাল নির্ভর করে কেন্দ্রে ভোটার সংখ্যা ও ব্যালটের ওপর

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার প্রথমবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট একসাথে অনুষ্ঠিত হওয়ায় ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় লাগবে। কমিশন আশা করছে, শুক্রবার সকালে ভোটের ফল প্রকাশ শুরু হবে। তবে আনঅফিসিয়ালি কিছু কিছু কেন্দ্রের ফল রাত ১০টার পর পাওয়া শুরু হতে পারে।

বিগত অভিজ্ঞতা অনুযায়ী, একটি কেন্দ্রে যদি ৫ থেকে ১০ হাজার ভোট গণনায় ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগত, এবার গণভোটের কারণে প্রতিটি কেন্দ্রে ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগতে পারে। এর বেশি সময় কেন্দ্রভিত্তিক ফলাফলের জন্য লাগার কথা নয়।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ফলাফল ঘোষণা আমরা যথাসম্ভব দ্রুত করার চেষ্টা করব। আশা করছি, ১৩ ফেব্রুয়ারি দিনের প্রথম ভাগেই অনেকটা ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেন, গণনা সকাল ১০টার দিকে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে ফলাফল প্রকাশ বিলম্ব হবে না। আমাদের প্রত্যাশা, দ্রুত জনগণ তাদের ভোটের ফল জানতে পারবে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রও জানাচ্ছে, কেন্দ্রভিত্তিক ফলাফল রাত ১০টার পর থেকে ধাপে ধাপে পাওয়া শুরু হবে। বড় অংশের কেন্দ্রের ফল রাত ১টা থেকে ২টার মধ্যে জানা যাবে। তবে পূর্ণাঙ্গ, চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে কিছুটা সময় লাগতে পারে।

এবারের নির্বাচন এবং গণভোট একসাথে হওয়ায় দেশবাসীর আগ্রহ সর্বাধিক। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন এবং এখন প্রত্যেক নাগরিক কৌতূহলী হয়ে অপেক্ষা করছেন— কখন তাদের ভোটের ফলাফল জানানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট