
মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
আসন্ন ঈদকে ঘিরে যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঢাকার আশুলিয়ায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় গুরুত্বপূর্ণ নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েকশ’ অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় ।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই অভিযানের পরে মহাসড়ক দখল করে অবৈধভাবে কেউ কোথাও কোন দোকানপাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে আশুলিয়ার জামগড়া, ছয়তলা ও সাভার বাসস্ট্যান্ড বাইপাইল হেমায়েতপুর সহ বিভিন্ন স্থানে সকল অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হবে। আগামী রোজার ঈদে যেন কোন যায়গায় যানজটের সৃষ্টি না হয়, এজনই উচ্ছেদ আরো বেগমন করা হবে বলেও জানান তিনি।