1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা চালালো ইরান

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রতিশোধমূলক অভিযানের ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) ইসরায়েল লক্ষ্য করে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য অনুযায়ী, এসব হামলায় ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

 

ইসরায়েলের বিরশেবা শহরে অবস্থিত একটি সামরিক যোগাযোগ কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ সংক্রান্ত ইরানের বক্তব্যের অনুবাদ প্রকাশ করা হয়েছে।

 

ইরানের দাবি অনুযায়ী, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীর বিরশেবা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত হানে। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পরিচালিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ১১তম ধাপে বিরশেবা শহরকে লক্ষ্য করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শহরটিতে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে আইআরজিসি একটি ভবনের ছবি প্রকাশ করে জানায়, সেটিই হামলার লক্ষ্যবস্তু ছিল। তাদের দাবি অনুযায়ী, ওই ভবনে মাইক্রোসফটসহ কয়েকটি বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যালয়ও রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট