1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে তারাবী নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখম। ঈদের আগে দেশের ৪৯০৮টি মসজিদে দেয়া হবে সম্মানি ভাতা’ হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল আশুলিয়ায় নয়নজুলি খালের জায়গায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের ড্রেন নির্মাণ! এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা চালালো ইরান খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ নিহত মধ্যপ্রাচ্যে সংঘাতে নামছে না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে ইরান ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত

ঈদের আগে দেশের ৪৯০৮টি মসজিদে দেয়া হবে সম্মানি ভাতা’

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ঈদের আগে দেশের ৪৯০৮টি মসজিদে দেয়া হবে সম্মানি ভাতা। এছাড়াও ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধ বিহার ও ১৯৮টি গির্জায় দেয়া হবে সম্মানি ভাতা।

 

আজ (সোমবার, ২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পরে আমাদের নির্বাচনের ইশতেহারে যে ঘোষণা দেয়া হয়েছে, সেগুলো আমরা একে একে বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছি। আমাদের ইশতেহারে ঘোষণা করা হয়েছিলো প্রতি মসজিদে আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব ও খাদেম সাহেবদের সম্মানি ভাতা দেব। একইভাবে মন্দির, প্যাগোডায় যে সব ধর্মীয় ব্যক্তিরা আছেন তাদেরও আমরা সম্মানি ভাতা দেব।’

তিনি বলেন, ‘সে হিসেবে আজ সিদ্ধান্ত হয়েছে আমরা একটি পাইলট স্কিম করবো। সেখানে আগামী জুন পর্যন্ত ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে এবং একটি করে মসজিদে খতিব সাহেবকে তিন হাজার টাকা, ইমাম সাহেবকে পাঁচ হাজার টাকা, খাদেমকে ২ হাজার টাকা করে প্রতিমাসে সম্মানি ভাতা দেয়া হবে। ঈদের সময় প্রতিজনকে ১ হাজার করে প্রতি মসজিদে তিন হাজার ঈদ বোনাস পে করবো।’

 

তিনি আরও বলেন, ‘পাইলট স্কিমে ৪ হাজার ৯০০টি মসজিদ হবে ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে। আমাদের ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধ বিহার, ১৯৮টি গির্জায় ঈদ বোনাস পে করা হবে। এটি পাইলট প্রকল্প। যখন এটি সারা বাংলাদেশে গ্রহণ করা হবে তখন ৪ লাখের ওপরে চলে যাবে। আমরা চার বছরের মধ্যে পর্যায়ক্রমে এ টাকা পরিশোধ করবো। জুনে পরে সারা দেশের সারে তিন লাখ মসজিদ এবং ৪৪ হাজারের মতো মন্দির, প্যাগোডা ও গির্জা আছে; আগামী চার বছরের মধ্যে সব ধর্মীয় প্রতিষ্ঠানই এর আওতায় আসবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট