1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে তারাবী নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখম। ঈদের আগে দেশের ৪৯০৮টি মসজিদে দেয়া হবে সম্মানি ভাতা’ হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল আশুলিয়ায় নয়নজুলি খালের জায়গায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের ড্রেন নির্মাণ! এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা চালালো ইরান খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ নিহত মধ্যপ্রাচ্যে সংঘাতে নামছে না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে ইরান ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত

মধ্যপ্রাচ্যে সংঘাতে নামছে না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় সরাসরি অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন কিয়ার স্টারমার। তবে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের উপর হামলা চালাচ্ছে মার্কিন সেনারা। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ব্যবহারের জন্য অনুমতি চাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অত্যন্ত বেশি সময় নেন। তিনি অভিযোগ করেন, এমন দেরি আগে কখনও ঘটেনি এবং মনে হয়েছে স্টারমার বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

 

এর আগে সেন্টকম জানায়, ইরানের হামলায় চার মার্কিন সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় নিহতদের সংখ্যা চারজনে পৌঁছেছে। সেন্টকম জানিয়েছে, বড় ধরনের সামরিক অভিযান এখনও চলমান এবং প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহত সেনাদের পরিচয় তাদের পরিবারের কাছে জানানো না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না।

 

ট্রাম্পের অভিযোগ, অনুমতি না দেওয়া কারণে মার্কিন সামরিক অভিযান কিছুটা জটিলতায় পড়েছে।

মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্টভাবে পৃথক হলেও সংঘাতের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কুয়েতে একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। সেন্টকম জানায়, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমেও জটিলতা তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট