
আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমানের বাবা আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন। ইফতারের আগে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে মো. তারেক রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
শোকবার্তায় তিনি জানান, ইফতারের আগে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মারা গেছেন। পোস্টে তিনি লেখেন, “আমার বাবা আব্দুল লতিফ ইফতারের আগে শহীদ জিয়া মেডিকেল কলেজ বগুড়ায় চিকিৎসা চলাকালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীরাও শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, দাফনের সময় ও স্থান পরে জানানো হবে।