1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

শ্রমজীবী মানুষের জন্য এনসিপির মাসব্যাপী ইফতার কর্মসূচি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

পবিত্র রমজান উপলক্ষে শ্রমজীবী মানুষের জন্য মাসজুড়ে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রমজানের প্রথম দিন থেকেই এ কর্মসূচি চালু রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ষষ্ঠ রমজানেও রাজধানীর ইস্কাটন রোডের নেভি গলিতে, দলীয় কার্যালয়ের পাশেই এ আয়োজন অব্যাহত ছিল। পুরো কার্যক্রম পরিচালনা করছে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি।

ইফতার নিতে আসা রিকশাচালক মনির মিয়া জানান, তিনি সারাদিন রিকশা চালানোর পর বিকেলে এখানে বিশ্রাম নেন এবং ইফতার করে বাড়ি ফেরেন। নিয়মিতই তিনি এ আয়োজনে অংশ নেন।

ভ্রাম্যমাণ চা বিক্রেতা আলতাফ বলেন, প্রতিদিন ঘুরে ঘুরে চা বিক্রি করেন তিনি। এখানে নিয়মিত ইফতার দেওয়া হয় বলে প্রতিদিনই আসেন, তার মতো আরও অনেকেই অংশ নেন।

শুধু শ্রমজীবী মানুষই নন, পথচারীরাও চলার পথে এ ইফতারে যোগ দিচ্ছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো রমজানজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট