1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে শিশু রুবেল হত্যা: জড়িতদের আটকের দাবিতে বিক্ষোভ ন্যায্যতা ও অধিকার আদায়ে আমরা সব সময় সোচ্চার: জাবি ভিসি মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক

ন্যায্যতা ও অধিকার আদায়ে আমরা সব সময় সোচ্চার: জাবি ভিসি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ন্যায্যতা এবং অধিকার আদায়ে বাংলাদেশের মানুষ সব সময়ই সোচ্চার থাকার কথা বলেন।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এক বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ এবং নির্যাতিত-আহতদের প্রতিও শ্রদ্ধা জানান।

এসময় তিনি বলেন, স্বাধীনতা কোনো কাগজে লেখা শব্দ নয়; এটি জাতির আত্মমর্যাদা, সাহস ও আত্মত্যাগের প্রতীক। তবে স্বাধীনতার ৫৫ বছর পরও বিভিন্ন সময়ে দেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হয়েছে।

তিনি আরও বলেন,”বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে রচিত হয় এবং এটি বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের ফল। আমরা বীরের জাতি। ন্যায্যতা ও অধিকার আদায়ে আমাদের কখনো দমিয়ে রাখা যায়নি। সময়ের প্রয়োজনে আমরা সব সময়ই সোচ্চার হয়েছি এবং সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি।”

বার্তার শেষ পর্যায়ে বর্তমান সরকার দেশ-জাতির কল্যাণে কাজ করবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট