1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

এক মাসে ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করেছে লালমনিরহাট যুবদল

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

 

লালমনিরহাট প্রতিনিধি:

এক মাসে ২০টি ইউনিয়নে ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করেছে লালমনিরহাট জেলা যুবদল।

বৃক্ষরোপণ কর্মসূচি, রাস্তার পাশের আগাছা পরিষ্কার এবং নিজ অর্থায়নে নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

শুক্রবার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি কবরস্থান থেকে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালামারা ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেছেন।

বর্ষা মৌসুমে ওই রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়। চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। দুই ইউনিয়নের সংযোগ স্থল রাস্তাটি দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫ হাজার মানুষ চলাচল করে।
জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান আলীসহ দলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে এবং নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করেন।

তারা নিজ অর্থায়নে ট্রাকযোগে এনে ইটের খোয়া, বালু ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তাটি সংস্কার করেছেন। রাস্তাটি সংস্কারে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি লাঘব হওয়ায় এলাকার মানুষদের প্রশংসায় ভাসছেন স্থানীয় যুবদলের যুবকেরা।

জেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পাকা ও কাচা ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার, রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর।

এলাকাবাসী বয়োজ্যেষ্ঠ আলী হোসেন জানান, এই রাস্তাটি দিয়ে ঐতিহ্যবাহী দুরাকুটি বাজারে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে রিকশা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল পড়ে ঘটেছে নানা দুর্ঘটনা।

তিনি রাস্তা সংস্কার করায় যুবদলের যুবকদের ধন্যবাদ জানান।

এলাকাবাসী হজরত আলী জানান, বন্যার সময় ওই রাস্তাটি দিয়ে বৃষ্টির পানি নেমে যাওয়ার সময় রাস্তাটির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়। যাতায়াতে অযোগ্য হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন ওই দুই ইউনিয়নের বাসিন্দারা।

সড়কটি সংস্কার হওয়ায় যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।স্কুলছাত্রী রেবেকা খাতুন ও স্কুলছাত্র আব্দুল ওহাব জানান, আমাদের স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা। শুষ্ক মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষাকালে রাস্তাটিতে কাদা জমে থাকে। সাইকেল চালানো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায় না। অনেকবার পা পিছলে কাদায় পড়ে বই খাতা নষ্ট হয়েছে। রাস্তা সংস্কার হওয়ায় তারা খুব খুশি।

জেলা যুবদলের সভাপতি জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান বলেন, ‘‘লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং নিজেরা অর্থ দিয়ে শ্রম দিয়ে গত এক মাসে জেলার ২০টি ইউনিয়নে ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন।”

মাসব্যাপী তাদের এই জনহিতকর কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।

চলাচলে অনুপযোগী রাস্তাটি সংস্কার করায় পথচারী ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট